Tuesday, December 4, 2018

শেখ হাসিনাতেই ভরসা রাখতে অনুরোধ সাকিবের

সমৃদ্ধ আগামীর বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে আছেন। বাংলাদেশ এখন তার পরিবার। সবাইকে নিয়ে সবার ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই তরুণদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘সবাইকে ভালো রাখা ও সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এক দূর্বার যাত্রায় আমরা আছি। বিদ্যুতে, শিক্ষায়, খাদ্যে, স্বাস্থ্যে, নারীর ক্ষমতায়নে, সামাজিক ও মানব উন্নয়নে তো বটেই, অবকাঠামো, যোগাযোগ ও ডিজিটাল উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ হতে চলেছে।’
‘এ দেশকে আমরা মা বলি। নিজের মাকে নিয়ে আমরা যেভাবে ভাবি, দেশকে নিয়ে কি আমরা সেভাবে ভাবি?’ প্রশ্ন রেখে সাকিব বলেন, ‘অথচ, দেশ আমাদের নিয়ে ভাবছে। নজর রাখছে ভালো-মন্দের। তার ভালো থাকা মানে আমাদেরও ভালো থাকা। আর সবার ভালো থাকা মানে দেশের ভালো থাকা। দেশকে নিয়ে ভাবার সময় এসেছে।’
তরুণদের উদ্বুদ্ধ করতে গিয়ে নিজের কথা বলেছেন সাকিব, ‘আমি যখন ক্রিজে গিয়ে দাঁড়াই, তখন আমার সঙ্গে থাকে বাংলাদেশ। আমি যখন শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৯। আজ যারা তরুণ, আমি নিশ্চিত জানি প্রত্যেকেরই নিজের মতো করে স্বপ্ন আছে। ব্যক্তির স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হয়। এগিয়ে আসতে হয়, তৈরি করতে সঠিক পথ। আমি কোনো সুপারম্যান নই। আমি এ দেশেরই একজন সাধারণ ছেলে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে তরুণদের সক্রিয় সমর্থন চাওয়ার মধ্য দিয়ে সাকিব এই ভিডিও চিত্রটি শেষ করেছেন। তিনি বলেছেন, ‘এ অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে চাই তোমার সক্রিয় সমর্থন। আমার বিশ্বাস আমরা দাঁড়ালে হারবে না বাংলাদেশ। কারণ তরুণেরাই আগামীর বাংলাদেশ। এবার তোমার পালা।’

বিতর্কিত নেতাদের তালিকা ভারী হচ্ছে বিএনপিতে

চমৎকার রাজনীতি শৈলী জনগণকে দেখাতে না পারলেও অভিনয় শৈলী দেখিয়ে নিত্য নতুন আলোচনার জন্ম দিয়েছে, দিয়েছিলো এবং দিচ্ছে বিএনপি। আসন্ন নির্বাচনে তাদের ভরাডুবি জেনে বিভিন্ন রকম অভিযোগ, মিথ্যাচারের উপর ভর করে এগোচ্ছে তারা। আর এই মিথ্যাচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের নেতাকর্মীরা। এজন্য দেশের জনগণ তাদেরকে করছে অবিশ্বাস। এই অবিশ্বাসের ধারা তারা অব্যাহত রেখেছে আসন্ন নির্বাচনেও।
যেখানে সারাবিশ্ব অভিযান চালাচ্ছে জঙ্গিবাদ নির্মূলের জন্য সেখানে বিএনপি আরও মনোনয়ন দিচ্ছে জঙ্গি মদদদাতাদের। শুধু তাই নয় তারা মনোনয়ন দিয়েছে এমন প্রার্থীকে যাদের নামে রয়েছে একাধিক হামলার মামলা। এমনকি যাদের নামে অপরাধের তালিকা বেশি তাদের ক্ষেত্রে প্রার্থীদের বদলে তাঁদের স্বজনদের মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপি নেতা আমানউল্লাহ আমানের বিরুদ্ধে ২০০১-০৬ সালে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ ছিল। ওয়ান ইলেভেনে ফখরুদ্দিনের সরকার আসার পর আমানউল্লাহ আমানের বিরুদ্ধে শত কোটি টাকা দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছিল। দুর্নীতির দায়ে কারাভোগও করেছেন আমানউল্লাহ আমান। দণ্ডিত হওয়ার কারণে এবার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হয়েছেন তিনি। কিন্তু তাঁর বদলে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন তারই ছেলে ইরফান ইবনে আমান। কিন্তু তার ছেলে তার দেখানো পথে হাটবে না এর নিশ্চয়তা কে দিবে? বিতর্কিত নেতা সালাউদ্দিন আহমেদ আছেন ভারতে। আসন্ন নির্বাচনে তার অবর্তমানে মনোনয়ন দেয়া হয়েছে তার স্ত্রী হাসিনা আহমেদকে। স্বামীর বদলে স্ত্রীর মনোনীত হওয়ার দৌড়ে পিছিয়ে নেই রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার নামে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের নানারকম দুর্নীতির অভিযোগ। স্বামীর বদলে স্ত্রীকে মনোনীত করা হয়েছে।
২০০১- ২০০৬ সালে দেশের খাম্বা কেলেঙ্কারির খবর সবারই জানা। সেই সময় বিএনপির বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু বিশাল অংকের টাকা আত্মসাৎ করে। কিন্তু সব অপরাধেরই যে একদিন না একদিন বিচার হয় এই কথা তিনি ভুলে গিয়েছিলেন। এই অপকর্মের জন্য তার বিপরীতে মনোনয়ন দেয়া হয়েছে তার স্ত্রী রুমানা মাহমুদকে।
বিএনপির বেশির ভাগ নেতাকর্মীদের নামে রয়েছে পাহাড় সমান মামলা। এই মামলার ভার সহ্য করতে না পেরে বেশিরভাগই এখন কারাগারে আছে। ঠিক যত তাড়াতাড়ি টাকার পাহাড় প্রতিপত্তি গড়েছেন ঠিক তত তাসব ধূলিস্যাৎও হয়েছে। কারণ জনগণের বরাদ্দকৃত অর্থ নিজের মনে করে নিলে তা স্থায়ী হয় খুব কম সময়ের জন্য। বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে।

Monday, December 3, 2018

ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে, ইমরানের মনোনয়নপত্রেন সংখ্যা নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ইমবান তিন দিনের মধ্যে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন।
একই সঙ্গে ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইমরান এইচ সরকারের এ বিষয়ে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেছেন।
এ ছাড়া তথ্যে ভুল থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক আওয়ামী লীগের সাংসদ ছিলেন।
ইমরান এইচ সরকার বলেন, আমারসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকায় দেওয়া আমাদের সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই, হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে যা সংশোধন করা যায়। আমি এর বিরুদ্ধে আপিল করব।
রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন বলেন, কুড়িগ্রাম ৪ আসনে এ স্বতন্ত্র প্রার্থী ইমরানের জন সমর্থনের তথ্য সঠিক না থাকায় এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে তথ্যে ভুল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন ৩ দিনের মধ্যে।

গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক: হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মামলা রনির মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং কর্মকর্তা। রবিবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।
এ ছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী শাহজাহান খান ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট তিনজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিলো।
পটুয়াখালী তিন আসনে মোট সাত প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তাদের মধ্যে দুইজন ছাড়া বাকী সবার মনোনয়নপত্র বৈধ গ্রহণ করা হয়েছে।
এছাড়া পটুয়াখালী-১ আসনে ১২ জনের মধ্যে ৪ জন এবং পটুয়াখালী-২ আসন থেকে ১০ জনের মধ্যে তিনজনে  মনোনয়পত্র বাতিল করা হয়েছে।

তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক: বগুড়া ৬ ও ৭ আসনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন বগুড়ার জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। রবিবার (২ ডিসেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দণ্ডিত হওয়ায় আদালতের আদেশ অনুযায়ী উভয় আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ।
এর আগে ফেনী-১ আসনেও তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর ফলে তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর প্রার্থিতা রইলো না খালেদা জিয়ার।
রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সকালে ফেনী-১ আসনে  প্রথম বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। দণ্ডিত ব্যক্তিরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না সম্প্রতি উচ্চ আদালতের দেওয়া এমন আদেশের পরিপ্রেক্ষিতে তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হয়ে যায় খালেদা জিয়ার।
তবে এসব আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে এমন আশঙ্কা তার দল বিএনপির হাইকমান্ডের আগে থেকেই ছিল। এ কারণে এসব আসনে আগে থেকেই বিক্ল্প প্রার্থী দিয়ে রেখেছে বিএনপি। এর মধ্যে ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক  রফিকুল ইসলামের এবং বগুড়া-৬ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে সাজা খাটছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিম্ন আদালত এ মামলায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিলেও দুর্নীতি দমন কমিশনের আবেদনে উচ্চ আদালত তার সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার সাত বছরের কারাদণ্ড হয়েছে।

Sunday, December 2, 2018

নির্বাচন ছাড়াই ক্ষমতায় যাবার ‘নীলনকশা’, চূড়ান্ত পরিকল্পনায় বিএনপি

নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একাধিক পরিকল্পনায় সফলতা না পেয়ে এবার নির্বাচন ছাড়াই ক্ষমতায় যাবার নীলনকশা প্রস্তুত করেছে বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে পলাতক তারেক রহমান। যেখানে প্রধান সহযোগী হিসেবে কাজ করবে পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই। বিশেষ সূত্রে পাওয়া এই খবরের সত্যতাও নিশ্চিত করেছেন দলে তারেক রহমান দ্বারা নিগৃহীত অন্তত তিনজন নেতা। এদিকে তারেক রহমানের এমন পরিকল্পনা সম্পর্কে অবগত হয়ে উদ্বেগ প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করে আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই সুযোগকে কাজে লাগিয়ে ইসি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিএনপির পক্ষ থেকে একযোগে মনোনয়ন প্রত্যাহার করা হবে। আর প্রত্যাহারের রেশ ধরেই ‘সরকার নির্বাচনে ব্যর্থ’ বলে দাবি করবে বিএনপি। এমনকি ওই ঘোষণাকে কেন্দ্র করে আইএস’র সহযোগে রাজপথে আতঙ্ক ছড়াবে দলের নেতারা। এর মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় যাওয়ার সব রকম চেষ্টা চালাবে দলটি। আর পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিতে তাতে প্রধান সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধায়ন করবে আইএসআই। এ নিয়ে সহযোগিতার সব ধরণের আশ্বাসও দিয়েছে সংগঠনটি।
পরিকল্পনার কথা উল্লেখ করে নিরাপত্তা এবং দলের রোষ থেকে বাঁচতে নাম প্রকাশে অনিচ্ছুক তিন নেতার একজন জানান, গত ২৭ নভেম্বর তারেক রহমানের বিশেষ নির্দেশে গোপন সফরে লন্ডনে যান বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু। পরে একদিনের সফরে নির্বাচনকেন্দ্রিক চূড়ান্ত পরিকল্পনা নিয়ে ফিরেছেন তিনি। ওই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়ন প্রত্যাহারের   শেষ দিনের মধ্যে সব নেতার মনোনয়ন প্রত্যাহার করে এটিকে আন্দোলনে রূপান্তরিত করবে বিএনপি। যা পরবর্তী অন্তত দুই মাস সময়ের মধ্যেই বাস্তবায়নের ছক কষা হয়েছে। এতে সর্বোচ্চ সহযোগিতা পেতে এরইমধ্যে আইএসআই’ এর সঙ্গে কমপক্ষে ৩টি বৈঠক শেষ করেছেন তারেক রহমান।
নিগৃহীত ওই তিন নেতা জানান, আসন বন্টন, মনোনয়ন বাণিজ্য এবং শরিকদের সঙ্গে বোঝা-পড়ার অবস্থান ভালো না হওয়ায় সরকার গঠন করে ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যেখানে অনুসরণ করা হবে ২০১৪ সালের ফর্মুলা। পরিস্থিতি বিগড়ে দিতে ব্যাপক পরিমাণ জ্বালাও-পোড়াও এবং পরিবহন ধর্মঘট, হরতালসহ জনমনের আতঙ্ক সৃষ্টি করতে যা যা করা প্রয়োজন তা করা হবে। নির্বাচন বানচালের ফলে নিবন্ধন বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও পুনরায় ক্ষমতাহীন হয়ে থাকার চেয়ে শেষ চেষ্টা করে দেখতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তবে বিগত সময়ের মতো তারেক রহমানের এই পরিকল্পনাতেও দ্বিমত পোষণ করছেন নীতিনির্ধারক নেতারা। যদিও তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো আলোচনা কোন নেতাই এখনো তোলেননি।
রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেন, তারেকের এমন পরিকল্পনা তার উগ্রতার সঙ্গে মিলে যায়। ২০১৪ সালেও তার পরিকল্পনাতেই দেশের ইতিহাসে বীভৎস অরাজকতা করা হয়েছিলো। এবারও যদি তা হয় তবে তা গোটা দেশের মানুষের জন্য অভিশাপ হিসেবে আবির্ভূত হবে। চলমান ধারাবাহিকতা থেকে ছিটকে পড়লে অন্তত ৫০ বছর পিছিয়ে যাবে বাংলাদেশ। এর চেয়ে বড় কথা জনগণের জানমালের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। যেহেতু তারেক রহমান একজন পলাতক আসামি, ফলে একজন আসামি হয়ে একটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জবাব তার পাওয়া উচিৎ। তিনি যেহেতু ক্ষমতার জন্য করতে পারেন না এমন কিছু নেই, তাই সরকার এবং প্রশাসনের বিষয়টি নিয়ে তদন্ত করা অত্যাবশ্যক। যেকোন মূল্যে একে রুখে দেয়া সরকারের দায়িত্ব বলে আমি মনে করি।

বিএনপি-জামায়াত শাসনামল (জানুয়ারি ২০০৩): সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী নির্যাতনের চিত্র- ১৪

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের চিত্র বর্ণনাতীত। যতবার তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর চালিয়েছে সুপরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত সরকারের মদদে ‘সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের’ নিপীড়িত হবার ঘটনাগুলো আজ চতুর্দশ পর্বে তুলে ধরা হলো। এ পর্বে উল্লেখ করা হলো ২০০৩ সালের জানুয়ারি মাসে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী কর্তৃক সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের উল্লেখযোগ্য কিছু চিত্র।
তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হলো সে সময়ের জাতীয় দৈনিক পত্রিকাসমূহ…
২ জানুয়ারি ২০০৩, দৈনিক জনকণ্ঠ: ঝালকাঠির গ্রামে এনজিও কর্মীকে গ্রেফতার হয়রানির অভিযোগ
৪ জানুয়ারি ২০০৩, দৈনিক জনকণ্ঠ: আড়াইহাজারে কালীমূর্তি ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা
৬ জানুয়ারি ২০০৩, দৈনিক সংবাদ: বাউফলে সংখ্যালঘু পরিবারের ধান লুট, জমি থেকে উচ্ছেদের চেষ্টা
৭ জানুয়ারি ২০০৩ দৈনিক জনকণ্ঠ: সম্পত্তি দখলের চক্রান্ত, হয়রানির মুখে পালিয়ে বেড়াচ্ছে অরুণ দেবনাথের পরিবার
৮ জানুয়ারি ২০০৩, দৈনিক প্রথম আলো: মিরসরাইয়ে বৌদ্ধমন্দিরে হামলা মূর্তি ও দরজা ভাঙচুর, লুটপাট
৮ জানুয়ারি ২০০৩, দৈনিক ভোরের কাগজ: অধ্যক্ষ গোপাল মুহুরীর পরিবারকে হত্যার হুমকি
৯ জানুয়ারি ২০০৩, দৈনিক জনকণ্ঠ: উৎকোচ না দেয়ায় নারায়ণগঞ্জে দুশ পরিবারকে ইজারার জমি থেকে উচ্ছেদ
১৩ জানুয়ারি ২০০৩, দৈনিক জনকণ্ঠ: মুন্সীগঞ্জে সংখ্যালঘুর বাড়ি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা, আতঙ্ক
১৮ জানুয়ারি ২০০৩, দৈনিক সংবাদ: ছবি রাণী মণ্ডল নির্যাতন মামলায় আগের চার্জশিট বহাল রেখেছে ডিবি
১৯ জানুয়ারি ২০০৩, দৈনিক জনকণ্ঠ: আটোয়ারীর খ্রিস্টান পল্লীতে ছাত্রী ধর্ষণ ও হত্যা ঘটনায় তোলপাড়, গ্রেফতার-৭
২০ জানুয়ারি ২০০৩, দৈনিক সংবাদ: বান্দরবনে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
২০ জানুয়ারি ২০০৩, দৈনিক ভোরের কাগজ: সাংবাদিকদের জানানোয় ওসির হুমকি: ‘তোদের ঘর পুড়ামু’, দেবহাটায় সংখ্যালঘু পরিবারের ঘরে লুট আগুন শ্লীলতাহানি
২৩ জানুয়ারি ২০০৩, দৈনিক ইত্তেফাক: ৭ বছরের শিশু পদ্মাদেবী ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যা
২৯ জানুয়ারি ২০০৩, দৈনিক যুগান্তর: পরশুরামে এক সংখ্যালঘু বিধবার পরিবারকে উচ্ছেদের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা