Friday, November 2, 2018

বিএনপি-জামায়াত শাসনামল (মার্চ ২০০২): সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী নির্যাতনের চিত্র- ৪

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের চিত্র বর্ণনাতীত। যতবার তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর চালিয়েছে সুপরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত সরকারের মদদে ‘সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের’ নিপীড়িত হবার ঘটনাগুলো আজ চতুর্থ পর্বে তুলে ধরা হলো। এ পর্বে উল্লেখ করা হলো ২০০২ সালের মার্চ মাসে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী কর্তৃক সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের উল্লেখযোগ্য কিছু চিত্র। তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হলো সে সময়ের জাতীয় দৈনিক পত্রিকাসমূহ।

মার্চ ২০০২- এ সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপরে বিএনপি-জামায়াতের নিপীড়ন চিত্র-
১ মার্চ ২০০২, দৈনিক বাংলাবাজার পত্রিকা: নান্দাইলে সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকি
২ মার্চ ২০০২, দৈনিক ভোরের কাগজ: বোয়ালমারীতে রক্ষাচণ্ডীর মূর্তি ভাঙচুর
২ মার্চ ২০০২, দৈনিক আজকের কাগজ: দাগনভূঁঞার ৩২টি সংখ্যালঘু পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে
৩ মার্চ ২০০২, দৈনিক ইত্তেফাক: বোয়ালমারীতে ২টি মন্দিরে হামলা॥ ১০ পরিবার নিরাপত্তাহীন
৪ মার্চ ২০০২, ভোরের কাগজ: জলঢাকায় সংখ্যালঘুদের খতমের হুমকি দিচ্ছে জামায়াত
৬ মার্চ ২০০২, দৈনিক খবর: পাংশায় সংখ্যালঘুদের ওপর হামলা॥ মালামাল লুট
৯ মার্চ ২০০২, দৈনিক খবর: নোয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও লুট
৯ মার্চ ২০০২, দৈনিক খবর: মানিকগঞ্জে সংখ্যালঘু ডাক্তারের বাড়িতে অগ্নিসংযোগ
৯ মার্চ ২০০২, দৈনিক আজকের কাগজ: নবাবগঞ্জের গ্রামে চাঁদার দাবিতে সংখ্যালঘু বাড়িতে হামলা ও গুলি
১০ মার্চ ২০০২, প্রথম আলো: বাজিতপুরের আয়নারকান্দি গ্রামে সন্ত্রাস: মরদেহ জিম্মি করেও চাঁদাবাজি, ২০ হিন্দু পরিবার গ্রামছাড়া
১১ মার্চ ২০০২, দৈনিক সংবাদ: পুঠিয়ায় সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত আরেক সংখ্যালঘু
১১ মার্চ ২০০২, দৈনিক প্রথম আলো: ভীতির মধ্যে গারো সম্প্রদায়
১২ মার্চ ২০০২, দৈনিক ভোরের কাগজ: কুড়িগ্রামের পল্লীতে সন্ত্রাসীদের তাণ্ডব ৩টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট: লোকজনদের মারধোর, চোখে আগুন দিয়ে অন্ধ করা হয়েছে একজনকে
১৩ মার্চ ২০০২, দৈনিক আজকের কাগজ: সাতক্ষীরায় ধর্ষকদের পক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
১৩ মার্চ ২০০২, প্রথম আলো: নরসিংদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের আগুনে সংখ্যালঘুদের ৩টি ঘর ভস্মীভূত
১৪ মার্চ ২০০২, দৈনিক সংবাদ: রাজশাহীর বাঘায় সংখ্যালঘুদের বাড়িতে লুটতরাজ
১৫ মার্চ ২০০২, দৈনিক যুগান্তর: গোপালগঞ্জে প্রতিমা ভাঙচুর
১৬ মার্চ ২০০২, দৈনিক জনকণ্ঠ: নাটোরে সংখ্যালঘু এলাকায় ফের সন্ত্রাসী হামলা পিতাপুত্র গুরুতর আহত
১৭ মার্চ ২০০২, দৈনিক সংবাদ: ১১ দিনে নিহত ৬ ॥ সমানে চলছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার
১৭ মার্চ ২০০২, দৈনিক সংবাদ: বরিশালের আস্তাকাঠি গ্রাম ॥ সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসীদের নিয়মিত হামলা ॥ পুলিশ চুপচাপ: শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের
১৮ মার্চ ২০০২, দৈনিক ভোরের কাগজ: হবিগঞ্জে পৌর কমিশনারসহ ১১ হিন্দু বাড়িতে সন্ত্রাসী হামলা, মালামাল লুট
১৮ মার্চ ২০০২, দৈনিক প্রথম আলো: রাজনগরে নিজ বাড়িতে গাড়ি ঢুকাতে বিএনপি নেতার কাণ্ড: সংখ্যালঘুর বাড়ি ও জমি দখল করে রাস্তা প্রশস্ত করার অভিযোগ
২০ মার্চ ২০০২, দৈনিক ভোরের কাগজ: নবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় বৌদ্ধ পরিবারের পাঁচ জনকে কুপিয়ে জখম
২০ মার্চ ২০০২, দৈনিক প্রথম আলো: ভালুকা ও নবাবগঞ্জে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ: টাঙ্গাইলে হিন্দু ব্যবসায়ীর গুদামঘর দখল করে নিয়েছে বিএনপি নেতা
২১ মার্চ ২০০২, দৈনিক প্রথম আলো: গুরুদাসপুরে হিন্দু আ. লীগ কর্মীকে পিটিয়েছে সন্ত্রাসীরা
২৩ মার্চ ২০০২, দৈনিক ভোরের কাগজ: অসামাজিক কাজে বাধা দেওয়ায় দ্বিতীয় দফা হামলা: বরিশাল খ্রিস্টান পল্লীতে ছাত্রদল ক্যাডারদের হামলা, গ্রেপ্তার ২
৩১ মার্চ ২০০২, দৈনিক ভোরের কাগজ: বিএনপি সমর্থকদের নির্যাতনের শিকার ঝালকাঠীর দুই সংখ্যালঘু পরিবার।
আরো পড়ুন…

খালেদার ৭ বছরের কারাদণ্ড, দল ছাড়ছেন বিএনপির একাধিক নেতা(ভিডিও)

নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে গত ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। দুই মামলায় যথাক্রমে ৫ ও ৭ বছরের কারাদণ্ডের ফলে বিএনপি তথা খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যত প্রায় অন্ধকার। সূত্র বলছে, এমন প্রেক্ষাপটে দল ছাড়ার অপেক্ষায় রয়েছেন বিএনপির একাধিক নেতা।

খালেদার নতুন কারাদণ্ডাদেশের প্রতিক্রিয়ায় খানিকটা আক্ষেপের সুরে বিকল্পধারার সদ্য মনোনীত প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, বেগম জিয়ার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটলো এই রায়ের মধ্য দিয়ে। এই রায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক অধ্যায়ের যবনিকা টানবে কি না, সেটি এখন বড় প্রশ্ন। কিন্তু এই রায়ের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে গেলো, তা হলো আগামী নির্বাচনে তাকে দেখা যাবে না। নির্বাচনের আগে তার মুক্তির সম্ভাবনার শেষ আলোটুকুও নিভে গেলো।
শমসের মবিন চৌধুরী আরও বলেন, বিএনপির আইনজীবীরা ধারণা করেছিলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক সপ্তাহের মধ্যে তিনি জামিন পাবেন। এটা বিএনপির রাজনীতির জন্য একটা বড় প্রেরণা হতো। এই আশা নিয়েই বেগম জিয়া তার অনিচ্ছা সত্ত্বেও লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু প্রায় নয় মাসেও বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারেননি তার আইনজীবীরা।
এদিকে, বিএনপির একাধিক আইনজীবী মনে করছিলেন, এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ডিত হলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচন করতে পারবেন। হাইকোর্টে আপিল নিষ্পত্তির অপেক্ষায় থাকায় তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সমস্যা হবে না। কিন্তু চ্যারিটেবল মামলায় দণ্ডিত হওয়ার ফলে তার নির্বাচনে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেলো। এখন বিএনপি যদি নির্বাচন করতে চায়, তাহলে বেগম জিয়াকে বাদ দিয়েই নির্বাচন করতে হবে।এ প্রসঙ্গে বিএনপির সংস্কারপন্থী নেতা জহিরউদ্দিন স্বপন বলেন, যদি সরকার একটি নিরপেক্ষ সরকার গঠন করে, তাহলেও নির্বাচন আইন অনুযায়ী বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না। বিএনপির প্রধান দাবি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের। আবার দলের কিছু নেতার কাছে বেগম জিয়ার মুক্তির দাবিই প্রধান। বর্তমানে আমরা এই দুই দাবির মধ্যে প্রধান দাবি শনাক্তে সিদ্ধান্তে আসতে পারছি না। ফলে দলের অনেক নেতাই, এ দুই দাবিতে বিভক্ত হয়ে পড়েছে। তিনি আরো বলেন, খালেদার মুক্তি ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবে না। অথচ এযাবৎকালে খালেদার মুক্তি নিয়ে কোনো জোরালো আন্দোলন গড়ে ওঠেনি। নির্বাচনের মাত্র আছে ক’দিন? এরমধ্যে না হবে আন্দোলন, না হবে নির্বাচনের প্রস্তুতি। অবশ্য বিএনপি মহাসচিব মনে করছেন, এখনো অনেক কিছুই দেখার বাকি আছে। বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা সেটি বিএনপি মহাসচিবসহ নেতাদের কাছে বড় ইস্যু না। বড় ইস্যু হলো সরকারের পতন। সামনে দেখবেন, কীভাবে সরকার বিপদে পড়ে। সরকার বিপদে পড়বে কিনা সেটিও বড় কথা নয় বরং এই রায় যে বিএনপিকে বিভক্তির পথে নিয়ে যাবে, তা স্পষ্ট।https://youtu.be/yA-1g_2DsYM


Oikko Front conspiracy is unveiled by the Columnist Abdul Gaffer Chowdhury

News desk: Many discussions and criticisms are going on about the structural formation and strategies of Jatiyo Oikko Front. Many people already referred it as the ‘conspiracy against the state’. This time, eminent columnist Abdul Gaffer Chowdhury (writer of the iconic song ‘Amar Bhaier Rokte Rangano) tried to unveil the truth about the conspiracy of Jatiyo Oikko Front. His column which was published in ‘Bangla News Post’ is given here.

In his word:
Living abroad has lots disadvantage. But it also has benefits. One of the most important benefits is that, a broader picture can be seen while staying abroad. If a person is observant enough then lots of information will be obtainable which is unavailable in the country. Situations can be observed from a neutral point of view. For example, Barrister Moinul Hossain was arrested because he delivered a bad comment to a female journalist. At first, it appeared as the talk of the day. But, Barrister Moinul’s apology was unable to save him from getting arrested. He was sued and now arrested. I got to know many unknown information just because I am staying abroad. I do not know whether it is the truth or not. But this subject seemed very easy at beginning but now I think it is not that easy to understand. Since the case is pending in the court and that is why I am not saying anything. Truth will reveal itself on its own.
One thing is clear; situation is getting vaguer day by day. It is a democratic way if Awami League government loses the election and someone else take the power. It would not be objected if BNP-Jamayat or a third power was eager to do this in a systematic way. In fact, it will glorify democracy.
In truth, Dr. Kamal Hossain, Doctor Badruddoza Chowdhury would be welcomed by the nation if they were determined to form a third party to join the election and compete against Awami League. But few factors put the election in an ambiguous situation which might endanger the country worse than year 2001. A politics of conspiracy has been initiated. I can see it more clearly because I am staying outside of Bangladesh.
At first, collaboration of Dr. Kamal Hossain’s Jatiyo Oikko Prokria and Badruddoza Chowdhury’s Jukto Front and their joined ‘5 Demands’ were going good. They also declared that BNP can join if they are willing to leave Jamayat. But absence of Doctor Badruddoza Chowdhury and his companion on their first meeting and sudden appearance of Barrister Moinul Hossain was very skeptical.
Secondly, after being removed from the ministry of the Half Military Government of 1/11; Moinul Hossain kind of stepped out from the political arena of Bangladesh. Since he was involved in 1/11, which is why no one asked him to join with them. He is not even involved with a political party. So question arise, who called him to join? Which party is he representing? Is he representing just himself? Or someone from the Oikko Prokria invited him secretly?
Their conspiracy revealed before these questions were answered when Oikko Front was founded without Badruddoza Chowdhury. It was not late for me to know that Tarique Rahman played an important role in this matter. Tarique wanted to stop Badruddoza Chowdhury to form this alliance. He also wanted to bring Dr. Kamal in the BNP-Jamayat alliance. He knew that Dr. Kamal does not have a strong stand against Jamayat. But openly his Gono Forum cannot join with BNP-Jamayat. Now, Dr. Kamal and BNP-Jamayat formed Oikko Front. It is not important that what name is given; in truth it is just another formation of BNP-Jamayat.
If BNP wanted to join with Jatiyo Oikko Front along with Doctor Badruddoza Chowdhury then they would have to leave Jamayat. Tarique Rahman and Khaleda Zia are punished by the law. They cannot lead BNP now. If BNP wanted to join Oikko Front then they would have to abandon their leadership as well. That is why, this conspiracy of removing Badruddoza Chowdhury from the Oikko Front started in London.
I am involved with journalism for a very long time. I know about lots of political conspiracies happened in the past. According to that, my intuition tells me that, Moinul Hossain is getting used by the Oikko Front knowingly or unknowingly. If his ‘Favorite Uncle’ Khandakar Mahbub (Senior Lawyer of BNP) is also involved with this then I will not be surprised. Let’s take a closer look; B. Chowdhury was invited to Dr. Kamal’s house; then Dr. Kamal had a meeting with A S M Abdur Rob, Mahmudur Rahman Manna and Barrister Moinul along with B. Chowdhury; then B. Chowdhury was removed from the alliance and they joined with BNP-Jamayat alliance.
This is not my news. It was published in a newspaper in Dhaka. This is why the question arises, without any party how does Barrister Moinul managed to put such a deep impact on them? Then again who helped him and why? So his abrupt appearance on the first meeting of Oikko Front and his insult to a female journalist and later getting arrested for that, are all of these connected to each other? The time has not arrived yet to discuss about these matters.
The real truth was spoken by Kader Siddique of Krishok Sromik Janata League, “Kamal Hossain formed the third party and then he joined with BNP-Jamayat.” In my opinion, BNP does not have a known leader right now as Khaleda Zia is imprisoned and Tarique Rahman is a fugitive, so BNP brought Dr. Kamal as a substitute leader. BNP knows that Dr. Kamal do not have any consistency. His political base is not very strong. He can be removed anytime like a bottle cap by Tarique Rahman.
Still, I can see a small dot of light in this darkness. May be Tarique Rahman is thinking that Kamal Hossain is not an important factor in the politics of Bangladesh. He is a political orphan. What harm can happen if he can be used now and later if he is thrown away then who will stop him (Tarique Rahman)? But, opposite can happen as well, right?
If BNP-Jamayat alliance cannot win this election then Begum Zia or Tarique Rahman will not be able to hold the leadership of BNP anymore. Those who are against the leadership of Tarique they are hopeful about it. They are thinking that, BNP will be a strong ‘Opposition Party’ in the election and a new leader will be required. Begum Zia or Tarique Rahman will not be able lead because of the law. Then they would be bound to handover the leadership.
Is that making Dr. Kamal their new leader? That might also go in vain. It is not sure that he will win the election. Whoever will win the parliamentary election from BNP and become the next leader, we can be optimistic that, he/she and the members will get this party out of corruption and start driving it on the road to democracy. I am considering this as the dot of the light into the darkness.
Ironic fact is that, Sheikh Hasina does not have to compete with a democratic election but a series of conspiracies. She does not have any other options but to be strict. Acharya Prafulla Chandra Ray once spoke to Fazlul Huq who was the Prime Minister of Undivided Bangla. That time he said to Fazlul Huq, “Fazlul Huq do you know what is your biggest failure as the Prime Minister? You want to rule the country with heart of the mother. A mother’s heart cannot rule a nation.”
I hope Sheikh Hasina will take lesson from it. She tried to rule the country before with a heart of the mother and witnessed what happened to it. She has to be strong and strict for the sake of the country and for the sake of democracy.

Dr. Kamal wants to build a nation without the influence of Khaleda and Tarique

News Desk: Dr. Kamal again cleared the main purpose of Oikko Front. Recently, he was travelling to Chittagong after finishing the Oikko Front assembly in Shylet. He took break while travelling and then he firmly stated that he wants to save Bangladesh from the corrupt influence of Khaleda Zia and Tarique Rahman. At that time, he spoke to the journalists about the strategies of Oikko Front towards fulfilling their goals.
Source informed that, Dr. Kamal had a discussion with few journalists in a restaurant named ‘Surma’. He came to that place after landing in Osmani International Airport in Shylet. He went there on 24th October to join the assembly of Jatiyo Oikko Front. He spoke about building a nation without Khaleda-Tarique while discussing with the journalists. Though, he laughed afterwards to cover it up.
Dr. Kamal also discussed with the journalists about the main purpose of Jatiyo Oikko Front. He said that, everyone is well aware that Khaleda Zia and Tarique Rahman are famous for their corrupt mentality. But since, BNP is a popular political party of the country, for this reason Jatiyo Oikko Front is willing to embrace its members and other leaders. While asked whether he will be the prime minister if Jatiyo Oikko Front wins the election, then he smiled and answered to the question by saying, “We will think about it later”.
Meanwhile, Dr. Kamal did not say anything about Khaleda Zia’s freedom on the assembly held in Chittagong on 27th October. In his speech, he criticized about the government, asked punishment of the government by the law but he did not utter a single word about Khaleda Zia or fugitive Tarique Rahman. Then again, he did not say anything about the freedom of Khaleda Zia on 24th October in Shylet. After the assembly, BNP leaders modestly approached to him and brought up the matter about Khaleda Zia’s freedom. He apologized immediately and said that he forgot to mention that.
Then again, he agreed with the journalists in the discussion session in Surma Restaurant on 24th October about the involvement of Tarique Rahman and Khaleda Zia in the attack on 21st August. He commented that, Khaleda Zia and Tarique Rahman backed up the attack. Pakistani secret agency ISI was also involved with that. He also commented that, if Khaleda-Tarique comes back in the political arena of Bangladesh then they will start a bloodbath. But, few journalists already knew that he intentionally stopped himself from talking about Khaleda Zia’s freedom on the assembly.

বিএনপি-জামায়াত শাসনামল (এপ্রিল ২০০২): সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী নির্যাতনের চিত্র- ৫

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের চিত্র বর্ণনাতীত।  যতবার তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর চালিয়েছে সুপরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস।  ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত সরকারের মদদে ‘সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের’ নিপীড়িত হবার ঘটনাগুলো আজ পঞ্চম পর্বে তুলে ধরা হলো।

এ পর্বে উল্লেখ করা হলো ২০০২ সালের এপ্রিল মাসে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী কর্তৃক সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের উল্লেখযোগ্য কিছু চিত্র।  তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হলো সে সময়ের জাতীয় দৈনিক পত্রিকাসমূহ।
এপ্রিল ২০০২- এ সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপরে বিএনপি-জামায়াতের নিপীড়ন চিত্র-
১ এপ্রিল ২০০২, দৈনিক সংবাদ: চট্টগ্রামে ছাত্রদল ক্যাডারদের হাতে স্বর্ণ ব্যবসায়ী খুন
১ এপ্রিল ২০০২, দৈনিক সংবাদ: ডোমারে কালীমন্দির ও প্রতিমা ভাঙচুর
১ এপ্রিল ২০০২, দৈনিক ভোরের কাগজ: শাহজাদপুর কালীমন্দিরে বোমা হামলা
৩ এপ্রিল ২০০২, দৈনিক সংবাদ: ঘাটাইলে প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুরা আতঙ্কে
৬ এপ্রিল ২০০২, দৈনিক প্রথম আলো: ঘাটাইলে প্রাচীন কৃষ্ণমূর্তি ভাঙচুর: এলাকার বর্মণ সম্প্রদায়ের মাঝে ক্ষোভ, হতাশা
১২ এপ্রিল ২০০২, দৈনিক ভোরের কাগজ: ৩টি পরিবারের ২৬ জন দেশছাড়া হয়েছে: যশোরের একটি সংখ্যালঘু গ্রামে সন্ত্রাসীদের অব্যাহত নির্যাতন, মীরসরাইয়ে হিন্দু পাড়ায় হামলা, আহত ৩ জন
১৩ এপ্রিল ২০০২, দৈনিক ভোরের কাগজ: গৌরনদীতে বিএনপির সশস্ত্র ক্যাডারদের তাণ্ডব: সংখ্যালঘুদের ওপর হামলায় আহত ৮, অনেকে বাড়িছাড়া
১৪ এপ্রিল ২০০২, দৈনিক আজকের কাগজ: সাতক্ষীরায় পূজামণ্ডপে জামায়াতের হামলা, ৩০ নারী-পুরুষ প্রহৃত
১৬ এপ্রিল ২০০২, দৈনিক প্রথম আলো: আখাউড়ায় মূর্তি ভাঙচুর
১৬ এপ্রিল ২০০২, দৈনিক জনকণ্ঠ: ছাগলনাইয়ায় ৪ জনকে মারধর বাগেরহাটে দুই বাড়ি লুট: মঠবাড়িয়ায় ছাত্রদল ক্যাডারদের নির্যাতনে সংখ্যালঘু গৃহবধূসহ তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছে
১৭ এপ্রিল ২০০২, দৈনিক সংবাদ: গৌরনদীর কাপালিক পাড়ায় বিএনপি সন্ত্রাসীদের হামলা
১৮ এপ্রিল ২০০২, দৈনিক মানবজমিন: জামায়াত এমপি ও ক্যাডার বাহিনীর হাতে ইউএনও লাঞ্ছিত
১৯ এপ্রিল ২০০২, দৈনিক প্রথম আলো: জমি দখলে বাধার জের, পাথরঘাটায় বিএনপি ক্যাডাররা সংখ্যালঘু গৃহবধূকে বেদম পিটিয়েছে
২০ এপ্রিল ২০০২, দৈনিক সংবাদ: রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু পাড়ায় দুর্বৃত্তদের হামলা, আহত ২৫
২১ এপ্রিল ২০০২, দৈনিক খবর: আখাউড়ায় মূর্তি ভাঙচুর
২২ এপ্রিল ২০০২, দৈনিক জনকণ্ঠ: সাতক্ষীরায় সংখ্যালঘু গৃহবধূকে সন্তানের সামনে ধর্ষণ করেছে জামায়াতকর্মী
২৫ এপ্রিল ২০০২, দৈনিক যুগান্তর: নবীগঞ্জে প্রাচীন মন্দির ভেঙে জমিদার বাড়ি বেদখল
২৮ এপ্রিল ২০০২, দৈনিক আজকের কাগজ: হাইমচরে মন্দিরের প্রতিমা ভাঙচুর
৩০ এপ্রিল ২০০২, দৈনিক ভোরের কাগজ: ধামরাইয়ে কালীমন্দিরে হামলা-ভাঙচুর, প্রাচীন বটগাছ কর্তন
৩০ এপ্রিল ২০০২, প্রথম আলো: বৌদ্ধ ভিক্ষু হত্যার জন্য সাকা ক্যাডারদের দায়ী করেছে আন্দোলন কমিটি

যে ৪ যুক্তিতে বাতিল হলো জামায়াতের নিবন্ধন

নিউজ ডেস্ক: উচ্চ আদালতের রায়ের আলোকে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। জানা গেছে, আদালতের রায়ের উপর ভিত্তি করে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও’র বিধান অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল করা হয়ছে। ২৯ অক্টোবর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বেশ কয়েকটি যুক্তি বিবেচনায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে।

নিবন্ধন বাতিল সংক্রান্ত যুক্তিগুলো হলো-
প্রথমত, জামায়াত নীতিগতভাবে জনগণকে সব ক্ষমতার উৎস বলে মনে করে না। সেই সঙ্গে আইন প্রণয়নে জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ ক্ষমতাকেও স্বীকার করে না দলটি। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক।
দ্বিতীয়ত, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে, কোন সাম্প্রদায়িক দল নিবন্ধন পেতে পারে না। অথচ কাজে কর্মে ও বিশ্বাসে জামায়াত একটি সাম্প্রদায়িক দল। একটি সাম্প্রদায়িক দল সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।
তৃতীয়ত, নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোন বৈষম্য করতে পারবে না। কিন্তু জামায়াতের শীর্ষপদে কখনো কোন নারী বা অমুসলিম যেতে পারবে না। ফলে তা অসাম্প্রদায়িক চেতানা বহির্ভূত বলেই বিবেচিত হয়।
চতুর্থত, কোন দলের বিদেশে কোন শাখা থাকতে পারবে না। অথচ জামায়াত একটি বিদেশি সংগঠনের শাখা। এমনকি তারা এটা স্বীকারও করে যে- তাদের জন্ম ভারতে, বিশ্বজুড়ে তাদের শাখা রয়েছে। সুতরাং দলটি বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের শর্তের পরিপন্থী।
প্রসঙ্গত, ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয় জামায়াতে ইসলামী। ২০০৯ সালের জানুয়ারিতে তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধন চ্যালেঞ্জ করে। সেই রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ নয় ৯ বছর পর দলটির নিবন্ধন বাতিল করা হলো।

‘সংলাপের বিপক্ষে’ মির্জা আব্বাসসহ বিএনপির একাধিক নেতা

নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানের প্রেক্ষিতে সংলাপে বসতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিন্তু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া সংলাপের সিদ্ধান্ত অযৌক্তিক বলে মত প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংলাপের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক এবং কারা এই সিদ্ধান্ত নিয়েছেন- সে ব্যাপারেও তিনি জানেন না।

সূত্র বলছে, শুধু মির্জা আব্বাসই নয়, বিএনপির এমন অনেক নেতাই আছেন যারা দলের প্রধানকে কারাগারে রেখে সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় না।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ নভেম্বর সন্ধ্যায় জোটের নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। সংলাপের প্রস্তাব গৃহীত হওয়ায় বিএনপি নেতাদের প্রতিক্রিয়া জানতে মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংলাপ বিষয়ে বিরোধী মনোভাব পোষণ করেন।
দলের প্রধানকে কারাগারে রেখে সংলাপে বসা রাজনৈতিক অধঃপতন বলে উল্লেখ করে মির্জা আব্বাস উদাহরণ টেনে বলেন, ’৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ ছিলেন, তখন আওয়ামী লীগ ছয় দফার প্রশ্নে আলোচনার টেবিলে বসেনি। এমনকি বঙ্গবন্ধুকে যখন প্যারোলে মুক্তি দেওয়ার কথা চলছিল তখনও বঙ্গবন্ধু আলোচনায় বসতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বঙ্গবন্ধুর মুক্তির পরই কেবল আওয়ামী লীগ গোলটেবিল বৈঠকে বসে। বঙ্গবন্ধু যেমন আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা, সেরকম খালেদা জিয়া বর্তমানে বিএনপির মূল নেতা। তাকে বাদ দিয়ে বিএনপি কীভাবে সংলাপ করবে এবং সে সংলাপ থেকে কী ফলাফল আসবে সে ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
বিএনপির এই নেতা জানিয়েছেন, সংলাপ বিষয়ে তার দল বিএনপি কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে তিনি তা জানেন না। তবে তিনি নিজে সংলাপে অংশ নেবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সংলাপে যাওয়ার বিষয়ে ঐক্যফ্রন্ট যে চিঠি আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠিয়েছে, সেই চিঠির ব্যাপারেও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোন রকম সিদ্ধান্ত ছাড়াই এ ধরনের সংলাপে যাওয়ার সিদ্ধান্ত কে এবং কীভাবে নিলো সেটি একটি বড় প্রশ্ন বলে মনে করছেন তারা।
বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের মূল দল হলেও জোটের আহ্বায়ক হিসেবে সরকারের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন ড. কামাল হোসেন। আর সরকার যে এত দ্রুত এই প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দেবে- সে আশাও তারা করেনি বলে জানা গেছে। বরং তারা আশা করেছিলো যে, এই প্রস্তাব আওয়ামী লীগ নাকচ করে দিলে এই ইস্যুতে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা যাবে। কিন্তু সেরকম হয়নি।
২৯ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আবারও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই সময়টাতেই ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের মধ্যে সংলাপের ব্যাপারে চিঠি আদান-প্রদান এবং সংলাপ নিয়ে তোড়জোড় শুরু হয়। তাই বিএনপির একটি বড় অংশ মনে করছে, এই সংলাপ আর কিছুই নয়, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে অন্যদিকে সরিয়ে দেওয়ার একটি কৌশল মাত্র।